অভিন্ন নদীর পানিবণ্টনে আন্তর্জাতিক আইন অনুসরণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ মে ২০২৬, ২০:৩৪আপডেট : ২৩ মে ২০২৬, ২০:৩৪

অভিন্ন নদীর পানিবণ্টনে আন্তর্জাতিক আইন অনুসরণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে ন্যায্য পানি অধিকার ও নদী রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নাগরিক সমাজ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, নদী বাঁচানো মানেই দেশ বাঁচানো। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদী শুকিয়ে যাওয়া এবং কৃষি ও জনজীবনে সংকট তৈরি হয়েছে। পানি অধিকারকে রাষ্ট্রীয় নীতি হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

রিভারাইন পিপলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় ভুটান ও নেপালসহ সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে অববাহিকাভিত্তিক চুক্তি করতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কাজল দেবনাথ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সব দেশের স্বার্থ রক্ষা করে ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করা জরুরি।

এছাড়া বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোসাম্মৎ সুলতানা বেগম, স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্টের পরিচালক রঞ্জন কর্মকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ রানা।

কর্মসূচিতে সংহতি জানায় অধ্যাপক আনু মোহাম্মদ, নিজেরা করি, বেলা, ব্লাস্ট, সিসিডিবি, ইনসিডিন বাংলাদেশ, বারসিক, বাদাবন, গ্রীন ভয়েস, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বনলতা নারী উন্নয়ন সংস্থা ও কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি।

মানববন্ধন থেকে ১৬ মে ‘জাতীয় পানি অধিকার দিবস’ ঘোষণা, গঙ্গা-তিস্তাসহ সব আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত এবং বড় প্রকল্প গ্রহণের আগে জনপরামর্শ বাধ্যতামূলক করার দাবিসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।

/এসএনএস/এম/
সম্পর্কিত
ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ
সারিয়াকান্দি নদী বন্দরের সীমানা নির্ধারণ, সংরক্ষক বিআইডব্লিউটিএ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
সর্বশেষ খবর
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনাল, দেখবেন কোথায়?
বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনাল, দেখবেন কোথায়?
মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট
মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
স্থানীয় সরকার নির্বাচনভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?