রাজধানীর নর্দায় দুই বাসের সংঘর্ষ, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ মে ২০২৬, ০৯:৩৪ আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:৩৪

রাজধানীর নর্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আজ বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নর্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। এ ছাড়া ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বাড্ডা থানার  উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেক হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

/এআইবি/এসএন‌কে/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
মুসলিম সাহিত্য সমাজের ‘নারী’ প্রসঙ্গে বেগম আকতার কামাল
মুসলিম সাহিত্য সমাজের ‘নারী’ প্রসঙ্গে বেগম আকতার কামাল
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড