সদরঘাটে কমেছে যাত্রীদের চাপ, হাতিয়া-মনপুরা রুটে ভোগান্তি

আরিফুল ইসলাম
২৭ মে ২০২৬, ২০:৪০আপডেট : ২৭ মে ২০২৬, ২০:৫৮

পবিত্র ঈদুল আজহার আগের দিন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্য বছরের মতো উপচে পড়া যাত্রীচাপ না থাকলেও ভোগান্তিতে পড়েছেন হাতিয়া-বেতুয়া ও মনপুরা রুটের যাত্রীরা। এই রুটে চলাচলকারী তাসরিফ ও ফারহান নামে দুটি লঞ্চ সকালে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার পর দুপুর থেকে দীর্ঘ সময় নতুন কোনও লঞ্চ না আসায় বিপাকে পড়েন শতাধিক যাত্রী।

বিশেষ করে হাতিয়া, বেতুয়া ও মনপুরা অঞ্চলে নৌপথ ছাড়া বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সদরঘাটে অপেক্ষা করতে দেখা যায়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, তাসরিফ লঞ্চ আবার আসবে এবং যাত্রীদের নিয়ে যাবে।

বুধাবর (২৭ মে) বেলা ১১টার দিকে পরিবার নিয়ে সদরঘাটে আসেন আমিনুল ইসলাম। এর কিছুক্ষণ আগেই ভোলার মনপুরাগামী লঞ্চ ছেড়ে যায়। এরপর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিনি লঞ্চের অপেক্ষায় ছিলেন।

আমিনুল ইসলা বলেন, “কন্ট্রোল রুমে যোগাযোগ করেছি। তারা বলছে আরেকটা লঞ্চ আসবে, অপেক্ষা করতে। সকাল থেকে এখন পর্যন্ত বসে আছি, কিন্তু এখনো কোনও লঞ্চ পাইনি।”

গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন রুমা আক্তার। স্বামী ও সন্তানদের নিয়ে হাতিয়ায় যাওয়ার জন্য দুপুর ১২টার দিকে সদরঘাটে আসেন তিনি। কিন্তু লঞ্চ না পেয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন।

রুমা আক্তার বলেন, “গতকাল গার্মেন্টস ছুটি হয়েছে। ভিড়ের কথা ভেবে আজ এসেছি। কিন্তু এসে দেখি লঞ্চ নেই। আমাদের এলাকায় যেতে লঞ্চ ছাড়া অন্য কোনো উপায়ও নেই। শুনেছি লঞ্চ আসবে, তাই অপেক্ষা করছি।”

একইভাবে মনপুরাগামী যাত্রী শফিউল ইসলামও লঞ্চের অপেক্ষায় ছিলেন। তিনি জানান, দোকানের চাকরির কারণে আগে রওনা হতে পারেননি। আজ সদরঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

সদরঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, ঈদের শেষ সময়ে অন্যান্য রুটে যাত্রীচাপ তুলনামূলক কম থাকলেও হাতিয়া ও মনপুরা রুটে যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা ও অতিরিক্ত লঞ্চ আনার চেষ্টা চলছে।

তবে সন্ধ্যা ছয়টার দিকে লঞ্চটি এসে পৌঁছায়।

/এম/ 
সম্পর্কিত
সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?