লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৬, ১৮:২৮আপডেট : ৩০ মে ২০২৬, ১৮:২৮

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুই যাত্রীকে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাদের মূল্যবান মালামাল ও অর্থ আত্মসাতের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে এসে মো. ফারুক (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

শনিবার (৩০ মে) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ মে) রাতে ভোলা-ইলিশাগামী এমভি ইয়াদ লঞ্চের দ্বিতীয় তলার ডেকে ফারুককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং অন্য এক যাত্রীর ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। বিষয়টি সদরঘাট টার্মিনালে দায়িত্বরত নৌ পুলিশকে জানানো হলে ঢাকা সদরঘাট নৌ থানা ও টহলরত নৌ পুলিশের একটি দল দ্রুত লঞ্চে গিয়ে আনসার সদস্য ও লঞ্চকর্মীদের সহায়তায় তাকে আটক করে।

এ সময় ফারুকের পাশে থাকা দুই যাত্রী—মো. নাসিম হাজারী (৬০) ও মো. সাহাবুদ্দিনকে (২৮) তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। তবে লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় হয়ে যাওয়ায় অন্যান্য যাত্রীর সুবিধার্থে লঞ্চটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

পরে বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা, লঞ্চের মালিকপক্ষ ও কর্মীদের সঙ্গে যোগাযোগ করে অসুস্থ দুই যাত্রীকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে ওঠেন।

নৌ পুলিশ আরও জানায়, মো. ফারুক তার সহযোগীদের সহায়তায় ওই দুই যাত্রীকে চেতনানাশক বা নেশাজাতীয় খাবার কিংবা দ্রব্য খাইয়ে অচেতন করে তাদের মূল্যবান সামগ্রী ও অর্থ আত্মসাতের চেষ্টা করেছিলেন। রেকর্ড পর্যালোচনায় ফারুকের বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় একটি মামলা এবং শরীয়তপুরের গোসাইরহাট থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে নৌ পুলিশের অভিযান চলছে।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?