বাসটির গতিবিধি বুঝতে পেরে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ২১:১১ আপডেট : ০৫ জুন ২০২৬, ২১:১১

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া বাসের গতিবিধি বুঝতে পেরে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। 

তিনি জানান, শুক্রবার (৫ জুন) সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের পন্টুনের দিকে যাচ্ছিল। এ সময় পন্টুনে দায়িত্বরত দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যেতে নির্দেশ দেন। 

নৌপুলিশের নির্দেশে যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কিছুক্ষণ পর বাসটির চালক ও হেলপার সেটি ফেরিতে ওঠানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। 

নৌপুলিশ প্রধান আরও বলেন, ঘটনার পরপরই কর্তব্যরত নৌপুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুত তৎপরতায় বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। 

নৌপুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো দুর্ঘটনা বা দুর্যোগে দ্রুত সাড়া দিতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক