উদ্ধারকাজে গিয়ে আহত ব্যক্তি নিজের ছেলে বলে জানলেন মা, পরে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৪:২৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৪

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে গাড়ি মেরামতের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে যান তার মা ট্রিশিয়া মামফোর্ড। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, দুর্ঘটনায় আহত ব্যক্তি তার নিজের ছেলে।

সোমবার সন্ধ্যায় উটাহর সিগুর্ড শহরে এক প্রতিবেশীর গ্যারেজে গাড়ি মেরামতে সাহায্য করছিলেন লোগান। গাড়ির অল্টারনেটরে পৌঁছানোর চেষ্টা করার সময় সেটি ধরে রাখা জ্যাক হঠাৎ সরে যায়। এতে গাড়িটি তার ওপর পড়ে এবং তিনি নিচে আটকা পড়েন।

সেভিয়ার কাউন্টি শেরিফের দফতর ও কাউন্টি জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। তারা গাড়ির নিচ থেকে লোগানকে উদ্ধার করেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। এ সময় উদ্ধারকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজন প্যারামেডিক ছিলেন লোগানের মা ট্রিশিয়া।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আহত ব্যক্তির নাম শোনার পরই ট্রিশিয়া বুঝতে পারেন, তিনি নিজের ছেলেকে উদ্ধারের চেষ্টা করছেন। অন্য উদ্ধারকর্মীদের সঙ্গে তিনিও ছেলের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লোগানের স্ত্রীও।

পরে হেলিকপ্টারে করে লোগানকে ইউটাহ ভ্যালি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সেভিয়ার কাউন্টি জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষণ নেন। কিন্তু নিজের সন্তানের বিপদের মুহূর্তে একজন মায়ের দায়িত্ব পালন করার মতো পরিস্থিতির জন্য কোনও প্রশিক্ষণই যথেষ্ট নয়। একইভাবে, প্রিয় মানুষকে জীবন-মৃত্যুর লড়াই করতে দেখার জন্য কোনও স্ত্রীকেও প্রস্তুত করা যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি জরুরি ফোনকলের পেছনে থাকে একটি পরিবার, একটি গল্প এবং এমন একটি সম্প্রদায়, যার জীবন সেই ঘটনার পর চিরদিনের জন্য বদলে যায়। সেদিনের দুর্ঘটনা উদ্ধারকর্মীদের একজনের জন্যও ব্যক্তিগত ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল। লোগান দুই সন্তানের বাবা ছিলেন। তার তিন বছর বয়সী একটি ছেলে ও এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

প্রতিবেশীকে গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। কাউন্টি কর্তৃপক্ষ বলেছে, শেষ মুহূর্তে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর ঘটনাটিও লোগানের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। তিনি সব সময় অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

সূত্র: এবিসি নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী
গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ
সর্বশেষ খবর
হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
সড়ক দুর্ঘটনায় হাত হারালেন কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক
সড়ক দুর্ঘটনায় হাত হারালেন কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক
সাভার-আশুলিয়ায় শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সাভার-আশুলিয়ায় শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক