আদালতে রামিসার হত্যার মামলার রায় পড়া শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১১:১৮আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:২২

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার ১১টা ৫ মিনিটে রায় পড়া শুরু হয়েছে। রবিবার (৭ জুন) সকালে ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় পড়া শুরু করেন।

এর আগে, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আনা হয়। এরপর পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। এরপর তাদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। সকাল পৌনে ১১টার দিকে তাদের এজলাসে ওঠানো হয়।

এদিকে, রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও আদালত চত্বর ও ট্রাইব্যুনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হতে শুরু করেন। রায়কে ঘিরে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আদালতের বিভিন্ন স্থানে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়।

গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ প্রধান আসামি সোহেল রানার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বপ্না খাতুনের জন্য লঘুদণ্ডের আবেদন জানিয়েছে।

বহুল আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আদালতপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। রায়ের দিকে তাকিয়ে আছে নিহত রামিসার পরিবারসহ দেশবাসী।

/এআই/ইউএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ 
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত হচ্ছে ডিজি-টেক
ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত হচ্ছে ডিজি-টেক
চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ 
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ 
ট্রেনের ধাক্কায় উল্টে গেলো ট্রাক, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ
ট্রেনের ধাক্কায় উল্টে গেলো ট্রাক, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট