হজ শেষে দেশে ফিরেছেন ৪১২৩২ হাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ১৩:১৪আপডেট : ০৮ জুন ২০২৬, ১৩:১৪

পবিত্র হজ শেষে রবিবার (৮ জুন) প‌র্যন্ত দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ হাজি। একই সময়ে সৌদিতে গিয়ে হজে মারা গেছেন ৪৮ জন।

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। 

বুলেটিন সূত্র জানায়, সরকারি মাধ্যমে ৩ হাজার ৩২৮ এবং বেসরকারি মাধ্যমে ৩৭ হাজার ৯০৪ হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ হাজার ৭২২ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৬ হাজার ১০৯ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ হাজিকে পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ১ হাজার ৭০১ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৮টি। সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪০টি। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি। সব মিলিয়ে মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৯৭টি।

সৌদি আরবে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৬ জন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

/আইএ/আরকে/
সম্পর্কিত
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮
দেশে ফিরেছেন ২৯৬৯৪ হাজি
সর্বশেষ খবর
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ
যুক্তরাষ্ট্রে কমছে শিশুদের কল্যাণ ও জীবনযাত্রার মান
যুক্তরাষ্ট্রে কমছে শিশুদের কল্যাণ ও জীবনযাত্রার মান
মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত
মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম