সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ১৪:২৪আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪:২৪

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে কাজি শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক—উভয় পদেই তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতি আসবে এবং ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা ও সুশাসন আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যাংকটির ব্যবসায়িক সম্প্রসারণ, আমানত ও বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবার মানোন্নয়নে নতুন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের ইসলামি ধারার ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি আর্থিক প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, ব্যয় কমেছে আরও ১৩ হাজার কোটি টাকা
জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার 
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ