ভূমিকম্প কি কোনও কিছুর ইঙ্গিত  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ১৭:৪৮আপডেট : ০৮ জুন ২০২৬, ১৯:৫০

ভূমিকম্প অনুভূত হলেই অনেকের মনে নানা প্রশ্ন জাগে। কেউ একে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, কেউবা ঈশ্বরের সতর্কবার্তা বা অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত হিসেবে মনে করেন। তবে বিজ্ঞানীরা বলছেন, এসব ধারণার পক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। 

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ভূত্বক কয়েকটি টেকটোনিক প্লেটের সমন্বয়ে গঠিত। এসব প্লেটের চলাচলের ফলে দীর্ঘদিন ধরে চাপ জমতে থাকে। এই টেকটোনিক প্লেটের আকস্মিক নড়াচড়া, ঘর্ষণ এবং ফাটল বা চ্যুতিতলে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। ফলে ভূমিকম্প মূলত পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। 

রাজধানীর মিরপুরের বাসিন্দা শারমিন আক্তার বলেন, “ভূমিকম্প হলেই ভয় লাগে। ছোটবেলা থেকে শুনে আসছি, বড় কোনও দুর্যোগের আগে নাকি এমন হয়। তাই কম্পন অনুভব করলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা কাজ করে।”  

অপরদিকে পুরান ঢাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, “অনেকে এটাকে নানা কিছুর ইঙ্গিত বলে মনে করেন। কিন্তু আমি মনে করি, এটা প্রাকৃতিক ঘটনা। তবে ভূমিকম্প হলে আমাদের সতর্ক থাকা উচিত।”  

বিজ্ঞানীরা জানান, ভূমিকম্পকে কোনও নির্দিষ্ট সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় ঘটনার পূর্বাভাস হিসেবে দেখা যায় না। বর্তমান প্রযুক্তি ব্যবহার করেও নির্দিষ্ট সময় ও স্থানে কখন ভূমিকম্প হবে, তা নিশ্চিতভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।  

তবে একটি ভূমিকম্পের পর আফটারশক বা পরবর্তী কম্পন দেখা দিতে পারে। এছাড়া কোনও অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সেখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব।  

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। মানুষের বিভিন্ন বিশ্বাস থাকলেও ভূমিকম্পের কারণ ও প্রভাব ব্যাখ্যায় বিজ্ঞানই সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি বলে মনে করেন তারা।  

প্রসঙ্গত, রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। এর কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। ভুটানে পরবর্তী আফটার শক হিসেবে আরও দুবার ভূমিকম্প হয় বলে জানা যায়।  

/এসএসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বশেষ খবর
সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত
সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত, আসছে পানামাও
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত, আসছে পানামাও
ঢাকার বুকে পর্তুগিজ আমলের স্মৃতি জপমালা রানী গির্জায় একদিন
ঢাকার বুকে পর্তুগিজ আমলের স্মৃতি জপমালা রানী গির্জায় একদিন
নেপাল-তিব্বতের বন্যার নেপথ্যে হিমবাহ ধস, কতটা বিরল?
কী, কেন, কীভাবেনেপাল-তিব্বতের বন্যার নেপথ্যে হিমবাহ ধস, কতটা বিরল?
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন