‘বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো খাইয়া-পইরা ভালো থাকমু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৮:২৯ আপডেট : ১১ জুন ২০২৬, ১৯:১০

আজিজুল হক। পেশায় সিএনজি অটোরিকশা চালক। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রায় ১৫ বছর সিএনজি অটোরিকশা চালান। বাজেট ঘোষণার দিন তারই সিএনজিতে বসে কথা হয়। বাজেট বোঝেন কিনা প্রশ্নে আজিজুলের সাফ জবাব, ‘বাজেট টাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো, খাইয়া-পইরা ভালো থাকমু, এটাই আমাগোর চাওয়া।’

তিনি বলেন, ‘আমি যেহেতু ড্রাইভার, আমার চাওয়া-পাওয়া কম। আমি চাই সব জিনিষের দাম কম থাকবো। রাস্তাঘাট ভালো থাকবো, যানজট কম থাকবো, শান্তিতে সিএনজি চালামু। বউ-ছাওয়াল নিয়ে ভালো থাকমু, ঋণ-ধার করন লাগবো না।’

আজিজুল হকের মতোই যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের বাজেট নিয়ে কোনও ভাবনাই নেই। তারা বোঝেন না বাজেট আসলে কী? তাদের প্রকৃত চাওয়া দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে। দ্রব্যমূল্য বাড়লো নাকি কমলো, বার্ষিক উন্নয়ন কী হবে সেটা তাদের মুখ্য বিষয় না। তারা শুধু বোঝেন বেঁচে থাকার লড়াই, খাবারের জন্য সংগ্রাম। রাজধানীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সাধারণে মানুষ বোঝে শুধু বেঁচে থাকার লড়াই

রাজধানীর কাওরান বাজারের ফল বিক্রেতা সোহেল রানা। বাজেট ‍বুঝেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের আবার বাজেট কী? আমরা এগুলো বুঝি না। শুধু জিনিসপত্রের দাম কমলে আমরা ভালো থাকতে পারি। এটাই সরকারের কাছে চাওয়া।’

কাওরান বাজারের বিটিএমসি ভবনের নিচে কথা হয় দিনমজুর ইব্রাহিমের সঙ্গে। তিনি কাওরান বাজারে বিভিন্ন আড়তে কাজ করেন। থাকেন কাওরান বাজার রেলক্রসিংয়ের পূর্বপাশে বস্তির মতো গড়ে ওঠা টিনশেড বাড়ির এক রুমে। স্ত্রী ও এক মেয়ে রয়েছে তার।

ইব্রাহিম জানায়, ‘দ্যাশ নিয়্যা ভাইব্যা কী হবে, দ্যাশ নিয়্যা ভাবনের অনেক লোক আছে। আমাগোর ভাবনা শুধু প্যাট। আমাগোর প্যাট শান্তি তো দুনিয়া শান্তি।’

/এআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার প্রকাশ্যে রেস্টুরেন্টে ঢুকে হামলা ও ভাঙচুর
এবার প্রকাশ্যে রেস্টুরেন্টে ঢুকে হামলা ও ভাঙচুর
স্পেনে দুই বুলেট ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
স্পেনে দুই বুলেট ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মজুরি বোর্ডের গেজেট কবে প্রকাশ করবে জানালেন মন্ত্রী
মজুরি বোর্ডের গেজেট কবে প্রকাশ করবে জানালেন মন্ত্রী
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক