নবায়নযোগ্য জ্বালানিতে শুল্ক-কর ছাড়, স্বাগত জানালো পরিবেশবাদী সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুন ২০২৬, ১৯:২৯আপডেট : ১২ জুন ২০২৬, ১৯:২৯

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক ও কর ছাড়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)।

শুক্রবার (১২ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, এ পদক্ষেপ দেশের ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর ও পরিবেশবান্ধব উন্নয়নে সহায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, বাজেটে সৌরবিদ্যুৎ খাতের বিভিন্ন উপকরণের আমদানি শুল্ক ও কর অব্যাহতি, ব্যাটারি শিল্পে বিশেষ সুবিধা এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদনে কর প্রণোদনার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইভি আমদানি ও চার্জিং স্টেশন স্থাপনে কর হার কমানোর প্রস্তাবও ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

সংগঠনগুলোর মতে, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে। সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে বাজেটের প্রস্তাবিত সুবিধাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা, স্থানীয় শিল্পের বিকাশ এবং সৌরবিদ্যুৎ খাতে শতভাগ কর অব্যাহতির দাবি জানিয়েছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

বিবৃতিতে অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?