ঢাকা-নারিতা ফ্লাইট শুরু ২৭ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ জুন ২০২৬, ০০:১৭ আপডেট : ১৫ জুন ২০২৬, ০০:১৭

দীর্ঘ প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।   

প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।  

এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। 

রুটটি পুনরায় চালুর বিষয়ে সোমবার (১৫ জুন) আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ জুন দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।  

এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রুটটি পুনরায় চালু করা হয়েছিল। তবে ২০২৫ সালে এটি বন্ধ হয়। 

বিমান ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক ক্রমশ বাড়ছে। ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

আগামীকাল ১৫ জুনের সংবাদ সম্মেলনে ফ্লাইটের বিস্তারিত সময়সূচি, ফ্রিকোয়েন্সি এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।  

 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল