একনজরে আজকের আলোচিত খবর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৬, ২১:০০আপডেট : ১৭ জুন ২০২৬, ২১:০০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১৭ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন। 

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা  

বাজেট আলোচনায় সংসদে বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য জেবা আমিন খানের ওই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসও দেখা গেছে। 

ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চররমেশ গ্রামে দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খুঁড়ে দেখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, স্বপ্নে ওই তরুণী জীবিত থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি কবর থেকে সুগন্ধি বের হওয়ার গুজবও ছড়িয়ে পড়ে। এসব কারণেই শেষ পর্যন্ত কবর খোঁড়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। তবে শেষ পর্যন্ত এসবের কোনও প্রমাণ পাননি তারা। 

২৭০ কোটি ডলারে কারা কিনলেন ধুঁকতে থাকা পিৎজা হাট  

টানা ব্যবসায়িক মন্দার মুখে অবশেষে নিজেদের ধুঁকতে থাকা পিৎজা চেইন পিৎজা হাট বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস। চুক্তি অনুযায়ী, মোট ২৭০ কোটি ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৩২ হাজার ৪০০ কোটি টাকা) ব্র্যান্ডটি বিক্রি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, মূল ভূখণ্ড চীনের বাইরে পিৎজা হাটের ব্যবসা ১৫০ কোটি ডলারে কিনে নেবে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান লংরেঞ্জ ক্যাপিটাল। আর চীনের মূল ভূখণ্ডে পরিচালিত কার্যক্রম ১২০ কোটি ডলারে কিনে নিচ্ছে ইয়াম চায়না হোল্ডিংস। 

প্রথম গোলের পর কেন কেঁদেছিলেন মেসি 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দারুণ জয় পেয়েছে। লিওনেল মেসি পেয়েছেন হ্যাটট্রিক। তবে ম্যাচের ১৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে মেসি গোল পান। এরপরই ক্যামেরায় দেখা যায় মেসি কাঁদছেন! ম্যাচ শেষে মেসি নিজেই জানালেন কান্নার কারণ। 

আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন 

লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩–০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। মাঠের এই দাপুটে পারফরম্যান্সে যেমন গ্যালারি মাতোয়ারা, তেমনি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস—শোবিজ তারকারাও যোগ দেন সেই আনন্দে।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
রোনালদো কি পারবেন ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়তে  
রোনালদো কি পারবেন ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়তে  
স্থবির ইকোনমিক জোনে নতুন প্রাণ, কতটা গতি আনবে চীনা প্রকল্প? 
স্থবির ইকোনমিক জোনে নতুন প্রাণ, কতটা গতি আনবে চীনা প্রকল্প? 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)