ক্রীড়াক্ষেত্রে বিশ্বমানে পৌঁছাতে কাজ করছে সরকার: হাবিবুর রশিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ২১:৪১আপডেট : ২১ জুন ২০২৬, ২১:৪১

বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রবিবার (২১ জুন) রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সরকারের লক্ষ্য দেশের আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া। ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করতে প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রসার ঘটানো হচ্ছে।

তিনি বলেন, দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে।

হাবিবুর রশিদ আরও বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এম/
সম্পর্কিত
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে কী ঘটেছে, জানতে তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ মেডিক্যালে কী ঘটেছে, জানতে তদন্ত কমিটি গঠন
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকবে সৌদির তেল পাইপলাইন, আরও কমবে তেল সরবরাহ
সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকবে সৌদির তেল পাইপলাইন, আরও কমবে তেল সরবরাহ
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে