জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও জ্ঞানের ব্যবহার অপরিহার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ১৭:৫৩আপডেট : ২৯ জুন ২০২৬, ১৭:৫৩

আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও জ্ঞানের সুপরিকল্পিত ব্যবহার অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

সোমবার (২৯ জুন) এলজিইডি সদর দফতরের সেমিনার কক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়ন এবং সফটওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (এসএডি) বিষয়ক দুটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. বেলাল হোসেন বলেন, এলজিইডি দেশের গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, যেকোনো টেকসই সফটওয়্যার বা সিস্টেমের ভিত্তি হলো সঠিক বিশ্লেষণ ও নিখুঁত নকশা। এই কর্মশালার মাধ্যমে চূড়ান্ত হওয়া এসআরএস ও এসএডি ভবিষ্যতে একটি শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়্যার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এসআরএস ও সফটওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের মতামত নিয়ে সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলাই কর্মশালার মূল লক্ষ্য ছিল।

এতে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী ও সহকারী প্রকৌশলীসহ ক্রিম্প-ক্রিলিক এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গ্রাম ছাড়ছে মানুষ, কতটা প্রস্তুত শহর?
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় মানুষের টেকসই জীবিকা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
যুদ্ধের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তীব্র দাবদাহের পূর্বাভাস
সর্বশেষ খবর
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বাংলাদেশের হারে ভারতের সামনে খুললো নতুন দরজা!
বাংলাদেশের হারে ভারতের সামনে খুললো নতুন দরজা!
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি