জলবায়ু ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো চায় এলজিইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নির্মিত অবকাঠামোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও টেকসই অবকাঠামো নির্মাণ করতে চায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডি সদর দফতরের সেমিনার কক্ষে ডকুমেন্টারি স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিটের বিন্যাস চূড়ান্তকরণবিষয়ক দুটি কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) অভিজ্ঞতা ও উত্তম চর্চা নিয়ে ভিডিওচিত্র তৈরির লক্ষ্যে কর্মশালা দুটির আয়োজন করা হয়।

প্রধান প্রকৌশলী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে কাজ করছে। কর্মশালার মাধ্যমে প্রস্তুত করা ভিডিওচিত্র ও তথ্যপত্র ক্রিলিকের জ্ঞান ব্যবস্থাপনা ব্যবস্থা আরও সমৃদ্ধ করবে। এগুলো নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। তিনি বলেন, কর্মশালায় পাওয়া মতামত ও সুপারিশ ভিডিওচিত্র ও তথ্যপত্রগুলোকে আরও নিখুঁত ও মানসম্মত করতে সহায়তা করবে। প্রকল্প শেষ হলেও এসব তথ্য ভবিষ্যতে টেকসই অবকাঠামো নির্মাণে প্রকৌশলী ও গবেষকদের দিকনির্দেশনা দেবে।

কর্মশালায় অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত, রাজিব আহমেদ ও দিদারুল আলম বক্তব্য উপস্থাপন করেন। এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ক্রিম্প-ক্রিলিকের কর্মকর্তা ও বিশেষজ্ঞ পরামর্শকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

/এসএনএস/এম/
সম্পর্কিত
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
সর্বশেষ খবর
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর
‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা