মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ১৭:০৫ আপডেট : ৩০ জুন ২০২৬, ১৭:০৫

শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে হয়রানি, গ্রেফতার, চাকরিচ্যুতি ও মব সন্ত্রাসের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)।

মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শেখ জামালের সই করা এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে মব সন্ত্রাস, সম্মানহানি, শারীরিক-মানসিক নির্যাতন, গ্রেফতার, মামলা ও চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। এতে পেশাজীবীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত বা একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও তথ্য-প্রমাণ ছাড়া গ্রেফতার, মামলা, নির্যাতন ও চাকরিচ্যুতির অভিযোগ তোলা হয়।

প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের হয়রানি, চাকরিচ্যুতি ও গ্রেফতার, আইনজীবীদের পেশা পরিচালনায় বাধা এবং শিল্পী-সাহিত্যিকদের হয়রানির অভিযোগও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল এবং ২০২৪ সালের ২০ জুন থেকে নেওয়া বেতন-ভাতা ফেরত চাওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে সংগঠনটি। তারা বলেন, একজন খ্যাতিমান চিকিৎসকের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

বিবৃতিতে হামের টিকা আমদানি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে এবং দেশে শিশুদের মধ্যে হাম আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বেড়েছে।

তুরাগ এলাকায় রাজনৈতিক নেতাকর্মী নিখোঁজ এবং নদীতে মরদেহ উদ্ধারের অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি। এ ঘটনায় পুলিশ ও গণমাধ্যমে ভিন্ন তথ্য আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির নেতারা মত ও ভাবপ্রকাশের স্বাধীনতা রক্ষা, মব কালচার বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বশেষ খবর
বিমানের জ্বালানির দাম বাড়লো, ভারতগামী বাংলাদেশি যাত্রীদের কী প্রভাব পড়বে?
বিমানের জ্বালানির দাম বাড়লো, ভারতগামী বাংলাদেশি যাত্রীদের কী প্রভাব পড়বে?
সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ, চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ, চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট