এয়ারলাইন্সগুলোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুলাই ২০২৬, ১৬:১১ আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৬:১১

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টে ইউএস বাংলা এয়ারলাইন্সকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।

এছাড়া টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কাতার এয়ারওয়েজকে এক-শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয়েছে এয়ার ইন্ডিয়া। দেশি-বিদেশি এয়ারলাইন্সের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) টুর্নামেন্টের আয়োজন করে। 

শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার পর পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। 

সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিমান খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তারা যেন তাদের কাজে-কর্মেও চ্যাম্পিয়ন হয় সেই প্রতিজ্ঞা সবাইকে করতে হবে। এখানে আজকে আমার আসা স্বার্থক হয়েছে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিমানের খেলোয়ার জাহাঙ্গীর আলম। 

এর আগে শুক্রবার সকালে ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

ছয় জন খেলোয়াড়ের অংশগ্রহণে ছোট মাঠের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ‘স্পয়লার ত্রুটি’ কী, কতটা ঝুঁকিপূর্ণ 
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি, চলছে মেরামত
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বশেষ খবর
সম্ভবত সেখানেই আমরা ভুল করেছি: সাদমান 
সম্ভবত সেখানেই আমরা ভুল করেছি: সাদমান 
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
গাল-চোয়ালে তীব্র ব্যথার কারণ দাঁতের সমস্যা নাকি অন্যকিছু?
গাল-চোয়ালে তীব্র ব্যথার কারণ দাঁতের সমস্যা নাকি অন্যকিছু?
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়