মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৬:২৪আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৬:২৪

সরকারের সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলতে ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসেছিলেন ব্রিটিশ লেবার এক্টিভিস্ট অ্যান্ডি হল। তবে কাঙ্ক্ষিত সেই বৈঠকের পর হতাশা ব্যক্ত করেছেন তিনি।

রবিবার (৫ জুলাই) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এই হতাশা ব্যক্ত করেন।

অ্যান্ডি হল বলেন, আমি ২০২৬ সালের নির্বাচনের পরে একটি উত্তেজনাপূর্ণ সময়ে অভিবাসন ও উন্নয়ন ইস্যুতে গঠনমূলকভাবে অবদান রাখার আশা এবং আন্তরিক ও আবেগপ্রবণ আকাঙ্ক্ষা বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছি। যদিও আমার সফরের বেশিরভাগ ইতিবাচক ছিল, ৫ জুলাইয়ের প্রধান সরকারী বৈঠকটি আমাকে হতাশ করেছে এবং ভবিষ্যতে আরও ফলপ্রসূ অংশগ্রহণের আশা করছি।

তিনি বলেন, নিরাপদ অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী শ্রমিকদের অধিকার এবং দেশে এবং বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষার বিষয়ে আলোচনায় গঠনমূলকভাবে অবদান রাখার আশা এবং আন্তরিক আকাঙ্ক্ষা নিয়ে আমি ১ জুলাই বাংলাদেশে আসি।

আমার এই সফর ছিল নানাভাবে ইতিবাচক ও মূল্যবান। ২, ৩ এবং ৪ জুলাই, আমি রিক্রুটিং এজেন্সি, সুশীল সমাজের প্রতিনিধি এবং অভিবাসী শ্রমিক গোষ্ঠীগুলোর সঙ্গে গঠনমূলক বৈঠক করেছি। এই বিনিময়ের উন্মুক্ততার প্রশংসা করেছি এবং বাংলাদেশের ইতিবাচক উন্নয়নের পাশাপাশি অভিবাসী শ্রমিক ও তাদের পরিবার যে অব্যাহত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে অনেক কিছু শিখেছি।

তবে আমার সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে অর্থবহ সম্পৃক্ততা। সেই কারণে রবিবার (৫ জুলাই) প্রবাসী কল্যাণমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন মো. শাকিরুল ইসলাম খানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে শুক্রবার বাংলাদেশ ত্যাগ করার আশা করেছিলাম, কিন্তু আজই বৈঠকের আয়োজন করা যাবে বলে জানতে পেরে রবিবার পর্যন্ত আমার অবস্থানের মেয়াদ বাড়িয়েছি।

তিনি জানান, দুর্ভাগ্যবশত, আমি হতাশ বোধ করে সেই সভাগুলো ছেড়ে চলে এসেছিলাম। আমি আরও উন্মুক্ত, বাস্তব এবং সমাধানমুখী আলোচনার আশা করেছিলাম। পরিবর্তে অনুভব করেছি, বৈঠকটি অর্থবহ সংলাপের জন্য বা আমার অভিজ্ঞতা, উদ্বেগ এবং সদিচ্ছার পুরোপুরি শোনার জন্য পর্যাপ্ত ছিল না। অভিবাসী শ্রমিক সুরক্ষার বিষয়ে আমার দীর্ঘদিনের কাজ ও এই সভায় অংশ নিতে এবং প্রাণবন্ত ও সুন্দর দেশ পরিদর্শনের জন্য আমি যে প্রচেষ্টা করেছি, তার পরিপ্রেক্ষিতে ফলাফলটি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে হতাশাজনক ছিল।

তিনি বলেন, এই বিবৃতি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়। এটি শ্রদ্ধার সঙ্গে করছি, কারণ আমি বিশ্বাস করি যখন আমরা সবাই অভিবাসন শাসন এবং শ্রমিক সুরক্ষার উন্নতির লক্ষ্য ভাগ করে নেই তখন সৎ প্রতিক্রিয়া প্রয়োজন। যারা সরল বিশ্বাসে আমার সঙ্গে দেখা করেছিলেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ রয়েছি। তাদের সম্পৃক্ততার কারণেই আমি বিশ্বাস করি, নিরাপদ অভিবাসন এবং নৈতিক নিয়োগে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের শক্তিশালী সম্ভাবনা রয়েছে। আজ যখন আমি বাংলাদেশ ত্যাগ করছি, তখন মিশ্র অনুভূতি নিয়ে এটি করছি। অনেক ফলপ্রসূ বৈঠক দ্বারা উত্সাহিত হয়েছি, তবে হতাশ যে কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি উল্লেখ করেন, আমার পরবর্তী সফরে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আরও গঠনমূলক, সম্মানজনক ও বাস্তবসম্মত সংলাপের সুযোগ থাকবে বলে আশা করি। 

/এসও/আরকে/
সম্পর্কিত
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা 
বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন