প্রতিবাদ করতে গিয়ে আটক সোহানী শিফা, পরে মুচলেকায় মুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৯:২১আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৯:২১

রাজধানীর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

রবিবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সোহানী শিফা এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে তার ভাতের হোটেল সরিয়ে দেয় পুলিশ। পরে তাকে সেখান থেকে জোর করে গাড়িতে তুলে শাহবাগ থানায় নেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সচিবালয় হলো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ জন্য নিরাপত্তার স্বার্থে ওই নারীকে উঠিয়ে দেওয়া হয়। তাকে থানায় নিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিফা বলেন, ঢাকার মেট্রো স্টেশনগুলোর রাস্তা দখলের প্রতিবাদে রবিবার থেকে ভাতের হোটেল দিচ্ছি সচিবালয়ের দরজায়। সোহানী শিফার হোটেলে ১০ টাকায় ভাত পাবেন গরিব-অসহায় মানুষেরা। দুপুর ১২টায় উদ্বোধন করতে আপনিও আসতে পারেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ