ঢাকা-গোপালগঞ্জ শুরু হচ্ছে ট্রেন চলাচল, ট্রেনের নাম কী, ভাড়া কত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৬, ১৭:২৮আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৭:৪৫

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ আগস্ট থেকে ১৩৫ ও ১৩৬ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করবে। শনিবার থাকবে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ। নতুন ট্রেনটি ঢাকা থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে ফিরতি যাত্রায় গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয় পথে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেবে ৮ কোচের ট্রেনটি। ঢাকা থেকে গোপালগঞ্জ বা গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সম্ভাব্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।

গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ধরা হয়েছে ২৯০ কিলোমিটার। ট্রেনের রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে ঢাকায়। ট্রেনে মোট কোচ থাকবে ৮টি। একটি কোচে সর্বনিম্ন ৫২ থেকে সর্বোচ্চ ৯৭ জন যাত্রী বসতে পারবেন। পুরো ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা।

রেলওয়ে জানায়, জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে নতুন ট্রেনটি পরিচালিত হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে টিকিট বিক্রি, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, রেক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ