মালয়েশিয়া নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৬, ১৭:৫৪আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৯:৩৯

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনও ধরনের মেডিক্যাল টেস্ট বা এ বাবদ কোনও অর্থ লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রিক্রুটিং এজেন্টদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনও এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনও বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট এবং কোনও ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হলো।

মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যেকোনও বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে টেলিফোন নম্বর: +০২-৪১০৩০২৪১, ইমেইল: [email protected] এবং মোবাইল: ০১৭১৬০৪৮১১৫ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী  জানান, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়ে গেছে। তার বক্তব্যের পর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এমন বিজ্ঞপ্তি জারি করেছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি