যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৮:২৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:২৩

চীনে সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির সরঞ্জাম রফতানির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন আইনের কড়া বিরোধিতা করেছে নেদারল্যান্ডস। দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিওর্ড সিওর্ডসমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে ওয়াশিংটনের কোনও নির্দেশনা মেনে চলবে না আমস্টারডাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডাচ পার্লামেন্টে এক বিতর্কে অংশ নিয়ে মন্ত্রী এই বিষয়টিকে দেশের ‘জাতীয় স্বার্থ’ হিসেবে অভিহিত করেন। ডাচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনওএস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘ম্যাচ অ্যাক্ট’ বিলের আওতায় আরোপিত বিধিনিষেধগুলো সীমা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে বলে মন্তব্য করেছেন সিওর্ডসমা।

যুক্তরাষ্ট্রের এই বিলটি পাস হলে অন্য দেশগুলো চীনে কোন ধরনের চিপ তৈরির সরঞ্জাম রফতানি করতে পারবে, তা নির্ধারণের ক্ষমতা ওয়াশিংটনের হাতে চলে যাবে। এর ফলে ডাচ চিপ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এএসএমএল-এর ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এমনকি ইতোমধ্যে চীনা গ্রাহকদের কাছে বিক্রি করা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং সেবা দেওয়াও প্রতিষ্ঠানটির জন্য বন্ধ হয়ে যেতে পারে।  

প্রতিবেদনে বলা হয়েছে, এএসএমএল-এর মোট আয়ের প্রায় ৩০ শতাংশই আসে চীন থেকে। বিলটি আটকাতে ডাচ সরকার দীর্ঘদিন ধরেই লবিং চালিয়ে যাচ্ছে এবং এএসএমএল-এর স্বার্থ রক্ষায় সিওর্ডসমা গত গ্রীষ্মে ওয়াশিংটন সফরও করেছিলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের প্রভাব পুরো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর পড়তে পারে এবং এ বিষয়ে ডাচ সরকার ব্রাসেলসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি মার্কিন কংগ্রেসে বিলটি শেষ পর্যন্ত পাস হয়ে গেলে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে নেদারল্যান্ডস।

/এসএইচএম/
সম্পর্কিত
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত, বড় জয় মমতার
সর্বশেষ খবর
যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন 
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন 
গোপালগঞ্জ যেতে চান ছাত্রদলের হাজারো নেতাকর্মী, যা বললেন কেন্দ্রীয় সভাপতি
গোপালগঞ্জ যেতে চান ছাত্রদলের হাজারো নেতাকর্মী, যা বললেন কেন্দ্রীয় সভাপতি
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব