পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুলাই ২০২৬, ০৩:৪০আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:৪০

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এর জেরে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামসহ পার্বত্য জেলাগুলোর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস বা পাহাড়ধসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। 

শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় অধিদফতরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ১১ ও ১২ জুলাই (শনিবার ও রবিবার) কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। 

গাণিতিক মডেলের পূর্বাভাস বিশ্লেষণ করে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই দুই দিনে উল্লিখিত জেলাসমূহের কোথাও কোথাও মোট ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। স্বল্প সময়ে এমন অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ভূমিধসের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে ইতোমধ্যে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় (১০ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) চট্টগ্রামে ১১৯ মিলিমিটার, বান্দরবানে ১০৫ মিলিমিটার ও কক্সবাজারে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।   

/এসও/এসটি/ 
সম্পর্কিত
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
বন্যায় ডুবে গেছে চট্টগ্রাম, উদ্ধারকাজে নামছে সেনাবাহিনী
চট্টগ্রামে ৭ লাখ ৫৪ হাজার মানুষ পানিবন্দি, খাবারের সংকট, পৌঁছেনি ত্রাণ
সর্বশেষ খবর
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
আবারও ত্রাতা সেই মেরিনো, বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন 
আবারও ত্রাতা সেই মেরিনো, বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন 
শেষ মুহূর্তে কুড়িগ্রামের সেই তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল স্থগিত
শেষ মুহূর্তে কুড়িগ্রামের সেই তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল স্থগিত
বন্যায় ডুবে গেছে চট্টগ্রাম, উদ্ধারকাজে নামছে সেনাবাহিনী
বন্যায় ডুবে গেছে চট্টগ্রাম, উদ্ধারকাজে নামছে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন