অবশেষে জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুৎ সংযোগ মিলেছে

বাংলা টিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৭:২৫আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৭:২৫

রাজধানীর জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিনভর চেষ্টার পর রাত ১২টায় বিদ্যুৎ সংযোগ পায় জাপান গার্ডেট সিটির ১৫টি ভবন। বাকি ৯টি ভবনে শুক্রবার (১০ জুলাই) রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) জাপান গার্ডেন সিটির বাসিন্ধারা জানান, ভবনে বিদ্যুৎ সংযোগ সচল করা হয়েছে। তবে বিদ্যুৎ বিচ্ছ্নি হওয়া ঠেকাতে ডিপিডিসর নিয়ন্ত্রণে জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ সরাবরাত নিশ্চিত চান তারা।   

গত ৭ জুলাই থেকে জাপান গার্ডেন সিটির ২৩টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর তৃতীয় দিনের মাথায় ৯ জুলাই সকালে ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় জাপান গার্ডেন সিটির হাজারো বাসিন্দা দুর্ভোগের শিকার বলে জানান ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার দিরাগত রাত ১২টায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় ১ নন্বর থেকে ১৫ নম্বর ভবন পর্যন্ত ১৫টি ভবনে। শুক্রবার রাতে বাকি ৯ ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। 

তবে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হলেও স্থায়ী সমাধান চান সিটির বাসিন্ধরা। তাদের দাবি, জাপান গার্ডেন সিটির আওয়াতায় নয়, পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ডিপিডিসির নিয়ন্ত্রণে সরাবরাহ করতে হবে।  

এদিকে, বৃহস্পতিবার ডিপিডিসির (এনওসিএস, আদাবর) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্তি দায়িত্ব) আয়াতুল্লাহ ইমরান আলী জাপান গার্ডেন সিটির মহাপরিচালক বরাবর চিঠি দিয়ে জাপান গার্ডেন সিটি (আবাসিক) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের শাটডাউন ও রক্ষণাবেক্ষণের কথা জানান।

জাপান গার্ডেন সিটির বাসিন্ধারা জানান, ডিপিডিসির পূর্ণ নিয়ন্ত্রণে এখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিচালিত না হালে মালিকানাধীন নিজস্ব উপকেন্দ্রের অভ্যন্তরীণ ত্রুটির কারণে ফিডারটি আবারও যেকোনও সময় ট্রিপ করে ভোগান্তিতে পড়বে জাপান গার্ডেন সিটির মানুষ।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
কমলো এলপিজির দাম
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
সর্বশেষ খবর
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা