অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ জুলাই ২০২৬, ২৩:০১আপডেট : ১২ জুলাই ২০২৬, ২৩:০১

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

রবিবার (১২ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এ ঘটনায় পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আইনি নোটিশ পাঠানোর পরও তানজিন তিশার পক্ষ থেকে কোনও সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়।

তদন্ত শেষে ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন আমলে নিয়েই আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

আইনজীবী সলিমুল্লাহ সরকারের দাবি, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

/আইএ/এম/
সম্পর্কিত
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
প্রতারণার মামলায় কারাগারেবিভিন্নজনের ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে সপরিবারে পালিয়ে গিয়েছিলেন পিন্টু দাস
সর্বশেষ খবর
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক