ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৮:৪৯আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮:৪৯

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা এবং পানির তীব্র চাপে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় সোমবার (১৩ জুলাই) রাতে এ ধসের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ধসে যাওয়া অংশটি ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় সড়কে যানজটও তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর বৃষ্টির পর সকালে রাস্তার একটি অংশ দেবে যেতে দেখা যায়। তারা জানান, দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তারা আরও  জানান, প্রতিদিন এই পথেই যাতায়াত করেন। তবে সড়ক ধসে যাওয়ার কারণে এখন বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি বিবেচনায় এই রুটে যানবাহনগুলোকে সতর্কভাবে চলাচলের জন্য আমরা নির্দেশনা দিচ্ছি। রাস্তার সমস্যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, অতি প্রয়োজন ছাড়া এই সড়ক এড়িয়ে চলা ভালো।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
বৃষ্টি কবে শেষ হবে?
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা, তীব্র ক্ষোভ ও সমালোচনা 
ঢাকায় আজও বৃষ্টিতে জলাবদ্ধতা, মানুষের চরম ভোগান্তি
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু