ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুলাই ২০২৬, ১১:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:০২

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ তিন জন দগ্ধের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন,  আনোয়ার হোসেন শাহিন(২৫), তার ভাগনী হাফসা (০৮)।

জাতীয় বার্ণ ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু হাফসা বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ও শুক্রবার (২৪ জুলাই) সকালে শিশুটির খালু আনোয়ার হোসেন শাহিন মারা গেছেন।

এটি নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, ‘মৃত শিশুটির শরীরের ৪০ শতাংশ ও অপরজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় মৃত আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশংকাজনক। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ। সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ, গত মঙ্গলবার (২১ জুলাই)  ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচ তলায়, ভোরের দিকে এ দুর্ঘটনাটি  ঘটে। সেখানে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

মৃত আনোয়ারের ভাই সোহেল জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। পাঁচ ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। সে একটি কাপড়ের দোকানে কাজ করতো। ছয় মাস আগে বিয়ে করে ভাটারার ঐ বাসায় ভাড়া থাকতো। ঘটনার আগে তাদের ভাগ্নি হাফসা বেড়াতে গিয়েছিল।

/আইএ/এনআই/
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি