যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিষয়ে দূতাবাসের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৬, ১১:০৪ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১১:০৪

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের উদ্দেশে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তারা বলছে, একজন বি-২ ভিসা আবেদনকারীকে চিকিৎসা, সংশ্লিষ্ট সব খরচ এবং ওই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।

শনিবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনও আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

দূতাবাস নির্দেশনায় বলছে, মেডিক্যাল ভিসা আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কী কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। একইসঙ্গে একজন মার্কিন চিকিৎসকের সম্মতি লাগবে যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচ সম্পর্কে ধারণা দেবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসা খরচ এবং বসবাসের খরচের সামর্থ্য থাকার প্রমাণ দিতে হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস
বিশেষ উদ্দেশ্যে আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার 
সর্বশেষ খবর
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক