ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুলাই ২০২৬, ১৮:৩৫আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৮:৩৫

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

শনিবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের সম্পদ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমেই একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি সম্ভব।

তিনি বলেন, অনেক সময় সব ব্যবসায়ীর বিরুদ্ধে একযোগে সমালোচনা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। দেশের অনেক ব্যবসায়ী নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করছেন এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, সম্পদের বণ্টন করা সম্ভব, কিন্তু দারিদ্র্য বণ্টন করে কোনো দেশের উন্নয়ন নিশ্চিত করা যায় না। তাই উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে তিনি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ী সমাজের ভূমিকা নিয়েও বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।

এ সময় জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এম/
সম্পর্কিত
ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
চলমান প্রকল্পগুলো সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে: পরিবেশমন্ত্রী 
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
সর্বশেষ খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা