ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

বরিশাল প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৫:৪০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৫:৪০

কীর্তনখোলা নদীর বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় অবস্থানকারী উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়ে একটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার।

নির্ভীকের ক্রেন উদ্ধারে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের অংশটি ভেঙে পড়ে। এ সময় চালকের স্থানে অবস্থানকারী মাস্টার ইউনুস সিকদার জ্ঞান হারান। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ ক্রেনের সামনের অংশ ভেঙে পড়ে।

এটি জাহাজের সামনে থাকা একটি হাউসবোটের ওপর পড়ে। এতে হাউসবোটটি ডুবে যাচ্ছিল। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে হাউসবোট থেকে পানি সরিয়ে দিলে সেটা রক্ষা পায়। এছাড়া কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ক্রেনটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে বলে জানান কমান্ডার।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে জানতে পেরেছেন সাপ্তাহিক মহড়া দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়ে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্তে কমিটি গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে আসলে কী কারণে এত বড় দুর্ঘটনা ‍ঘটেছে। 

/এফআর/
সম্পর্কিত
ঘুরতে ঘুরতেই প্রকৃতি সংরক্ষণ, বিশ্বের সাত অভিনব পর্যটন অভিজ্ঞতা
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
কর্ণফুলীর দক্ষিণ-পূর্ব পাশে থাকা দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা
সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা
উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩
উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩
জবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীর ৩ দিনের রিমান্ড
জবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীর ৩ দিনের রিমান্ড
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান