এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ২০:১১আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২০:১১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, এখন কথা কম, কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব।

রবিবার (২৬ জুলাই) ডিএনসিসির আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেন সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক নেতা। জনগণ যাতে বিএনপির প্রতি আস্থা রাখতে পারে এবং আমরা সেই আস্থার প্রতিদান দিতে পারি, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিটি করপোরেশন কাজ করছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

তিনি বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে।

স্থানীয় মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শনে এসেছি। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই এলাকার মানুষের দুর্ভোগের কথা জানতে পেরেছি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির ৪৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা 
সমন্বয়হীনতার অভাবে রাজধানীতে জলাবদ্ধতা: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর
জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 
জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 
বক্তব্য দিতে না দেওয়ায় নবীনবরণ বর্জন শিবির ও বৈষম্যবিরোধীদের
বক্তব্য দিতে না দেওয়ায় নবীনবরণ বর্জন শিবির ও বৈষম্যবিরোধীদের
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস