জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ২০:৪০আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২০:৪০

বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের নৈপুণ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দাপুটে জয় পেয়েছে জাফনা কিংস। ব্যাট হাতে হৃদয়ের ঝড়ো ইনিংসের পর বল হাতে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান তোলে জাফনা। উদ্বোধনী জুটিতে কামিল মিশারা ও আভিষ্কা ফার্নান্দো ১২৯ রান যোগ করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। মিশারা ৫৩ বলে ৭৮ এবং ফার্নান্দো ৩৬ বলে ৬৬ রান করেন।

শেষ দিকে নেমে তাওহীদ হৃদয় মাত্র ২১ বলে অপরাজিত ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কায় ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান তিনি। ক্যান্ডির হয়ে শাহীন আফ্রিদি তিনটি উইকেট নেন।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্যান্ডি। মোহাম্মদ সিরাজ প্রথম তিন ওভারেই কুশল পেরেরা ও ডেল ফিলিপসকে ফিরিয়ে দেন।

এরপর আক্রমণে এসে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। তিন ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

দুনিথ ভেল্লালাগে ২২ রানে ৩ উইকেট এবং মোহাম্মদ সিরাজ ১৮ রানে ৩ উইকেট নিয়ে ক্যান্ডির ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এছাড়া ডেভিড ভিসা ও ট্রাভিন ম্যাথিউ একটি করে উইকেট নেন।

ক্যান্ডির হয়ে লাহিরু উদারা সর্বোচ্চ ৫৪ রান করলেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ১৮.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচের জন্য পাকিস্তান দলে শফিক ও শাকিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সৌম্য-জাকের
সর্বশেষ খবর
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ
এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে