ছয় বিমানবন্দর ও পাঁচ রেলস্টেশনে বিনামূল্যের ওয়াই-ফাই চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ২০:২০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০:২০

দেশের ছয়টি বিমানবন্দর ও পাঁচটি রেলস্টেশনে বিনামূল্যের ওয়াই-ফাই সেবা চালু করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান,  কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর, সিলেট, চট্টগ্রাম ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর, কক্সবাজার, কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম রেলস্টেশনে এ সেবা পাওয়া যাচ্ছে।

হাওর-বাওর ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১ হাজার ১৯৫টি ইন্টারনেট হটস্পট চালু করা হয়েছে। মোবাইল অপারেটরদের মধ্যে ফাইবার অবকাঠামো ভাগাভাগির আওতায় ২২ জুলাই পর্যন্ত ৬৬৭ কিলোমিটার ফাইবার লিজ দেওয়া হয়েছে।

ডাক অধিদফতর ১৫ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ডোমেস্টিক মেইল মনিটরিং সিস্টেম ব্যবহার করে ৪ লাখ ২৮ হাজার ৫৫৭টি রেজিস্ট্রি চিঠি, গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট ও পার্সেল ইস্যু ও বিলি করেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় নতুন ৩৩টি সরকারি দফতর জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হয়েছে। ডি-টোল ব্যবস্থায় ৩৩৭টি নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে এবং ৩৫ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে।

/জেইউ/এম/  
সম্পর্কিত
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত