একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৬, ২১:৪৯আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২১:৪৯

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২৯ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

এটা তো স্ত্রী ও সতিনের মধ্যে মারামারি নয়, চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী 
কোনও দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে ‘জিরো সাম গেম’ নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, “একজনের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে—আমরা কখনও সেটা করবো না।

নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা

হবিগঞ্জে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন এবং এনসিপি নেতারা কিছু সময় অবরুদ্ধ ছিলেন। 

ছাত্রদলের নতুন কমিটি: শীর্ষ পদে আলোচনায় ডজনেরও বেশি নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায় ও ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে।

২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
১৯৭৯ সালে চালু হওয়া বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিলস একসময় উত্তরবঙ্গের বহু মানুষের কর্মসংস্থান করেছিল। তবে টানা লোকসানে ২৩ বছর আগে ২০০৩ সালে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়।

কী, কেন, কীভাবে: ইরানি জাহাজে কেন হামলা চালালো ইউক্রেন
বিগত ছয় বছর ধরে দুই দেশের মধ্যকার সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, এই ঘটনার পর তা এক বিপজ্জনক ও সংঘাতময় নতুন ধাপে গিয়ে পৌঁছেছে।

ফিফা আসিয়ান কাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই কেন

এই প্রথমবার আসিয়ান দেশগুলোকে নিয়ে ফিফা আসিয়ান কাপ করতে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর দুই বিভাগে ১৪টি দেশ অংশ নেবে। আসিয়ান দেশগুলোর বাইরে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও তাতে নেই বাংলাদেশ! 

অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তি
চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এই ফাইট ডিরেক্টর গত ২২ জুলাই হার্ট অ্যাটাক করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত