‘এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ২৩:২৪আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২৩:২৪

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে কার্যকর ও টেকসই করতে জ্বালানি নিরাপত্তা, ব্যাংকিং খাতের সংস্কার, ব্যবসাবান্ধব পরিবেশ এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। 

তারা বলেছেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তবে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার ও প্রস্তুতি ছাড়া তাড়াহুড়া করে উত্তরণ হলে রফতানি, ওষুধশিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ তৈরি হতে পারে। 

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত কৌশলগত সংলাপে এসব কথা বলেন তারা। 

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ‘বাংলাদেশের আসন্ন এলডিসি উত্তরণ: টেকসই রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সভাপতিত্ব করেন আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম। 

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। তবে প্রকৃত চ্যালেঞ্জ হলো এই উত্তরণকে টেকসই করা।” তিনি বলেন, “এলডিসি সুবিধা থেকে বেরিয়ে গেলে রফতানি, ওষুধশিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে। এই কারণে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পন্ন করেই উত্তরণের পথে এগোনো উচিত।”  

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, “সরকার জ্বালানি সরবরাহ বাড়ানো, এলএনজি অবকাঠামো সম্প্রসারণ, ব্যাংকিং খাতে ভারসাম্য ফিরিয়ে আনা এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে কাজ করছে।” 

নতুন বিনিয়োগকারীদের জন্য কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স এবং আমদানি-রফতানি নিবন্ধনসহ বিভিন্ন সেবা দ্রুত ও সম্পূর্ণ অনলাইনে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প খাতের একটি বড় অংশ পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাড়বে।” 

আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এলডিসি-পরবর্তী সময়ে সফল হতে হলে সুশাসন, অবকাঠামো উন্নয়ন, নীতির ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।” তিনি বলেন, “বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সম্ভাবনা অসাধারণ। প্রয়োজন হলো সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন।” 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “শুধু রফতানির পরিমাণ বাড়ানো যথেষ্ট নয়। রফতানি খাতে মূল্য সংযোজন ও দেশে বৈদেশিক মুদ্রা ধরে রাখার হার বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “জ্বালানি পরিস্থিতির উন্নতি এবং স্বল্প সুদে অর্থায়নের সুযোগ বাড়ানো গেলে পোশাকশিল্পে অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।” এজন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সম্প্রসারণের আহ্বান জানান তিনি। 

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। তিনি এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা, শুল্ক সুবিধা হ্রাস এবং অর্থনৈতিক রূপান্তরের কৌশল তুলে ধরেন। এসময় তিনি উৎপাদনশীলতা বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণ এবং প্রয়োজনীয় নীতি সংস্কারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। 

সংলাপ সঞ্চালনা করেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট আরিফ খান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জানান আইসিএমএবির সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম। 

সংলাপে বক্তারা বলেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর সাফল্য নির্ভর করবে কাঠামোগত সংস্কার, জ্বালানি নিরাপত্তা, আর্থিক খাতের স্থিতিশীলতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
নিত্যপণ্যের সরবরাহ সংকট আগাম শনাক্ত করবে এআই
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
মিরসরাই শিল্পাঞ্চলে বড় বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
সর্বশেষ খবর
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি
এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?