আবারও আলোচনায় মার্কিন ভিসা বন্ড, এবার কত দিতে হবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৬, ১৮:৫৭আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৮:৫৭

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে এক ধরনের জামানতের শর্ত আরোপ করা হয়েছে, যা ‘ভিসা বন্ড’ নামে পরিচিত। গত বছরের আগস্টে এই বন্ড চালুর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশসহ ৩৮টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নীতির আওতায় এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনের সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হতে পারে।

এই নিয়ম বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা সাক্ষাৎকারের আগে নির্ধারিত বন্ড জমা দিতে হবে। ভিসা না পেলে ওই অর্থ ফেরত দেওয়া হবে। আর ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ভিসার শর্ত মেনে চললেও বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে।

ভিসা বন্ড কী

ভিসা বন্ড হলো এক ধরনের ফেরতযোগ্য আর্থিক জামানত। কোনো দেশের সরকার নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের অস্থায়ী ভিসা দেওয়ার আগে এ ধরনের বন্ড নিতে পারে। এর মূল উদ্দেশ্য হলো, ভিসাধারীরা যেন ভিসার শর্ত মেনে চলেন, বিশেষ করে নির্ধারিত সময় শেষে দেশটি ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্র প্রতিবছর শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের বিপুলসংখ্যক নন-ইমিগ্র্যান্ট ভিসা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। তবে কেউ অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তা ‘ভিসা ওভারস্টে’ হিসেবে বিবেচিত হয়, যা মার্কিন অভিবাসন আইনের লঙ্ঘন।

মার্কিন পররাষ্ট্র দফতরের নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে হলে সর্বোচ্চ তিন স্তরের যেকোনো একটি বন্ড জমা দিতে হতে পারে—৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার। আবেদনকারী বিশ্বের যেকোনো স্থান থেকে ভিসার জন্য আবেদন করলেও এই নিয়ম প্রযোজ্য হবে। ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা বিবেচনা করে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা—এসব বিষয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিসা বন্ডে কত টাকা দিতে হয়

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পরীক্ষামূলক কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দফতর। নতুন এই নিয়মের আওতায় ৫০টি দেশের নাগরিকরা পড়বেন, যার মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভুটানও রয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ভিসা বন্ডের ফি বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সর্বোচ্চ ২৫ লাখ টাকা। আগে সেখানে লাগতো সর্বোচ্চ ১৮-১৯ লাখ টাকা।
কীভাবে দেবেন ও ফেরত পাবেন

ঢাকায় মার্কিন দূতাবাস এক নির্দেশনায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ‘ভিসা বন্ড’ আরোপ করা হয়েছে। ভিসা পাওয়ার যোগ্য হলে আবেদনকারীকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে বন্ড পরিশোধ করতে হবে। তবে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা অফিসার।

ভিসা সাক্ষাৎকারের পর যোগ্য বিবেচিত হলে কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীকে pay.gov-এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন। ৩০ দিনের মধ্যে বন্ডের অর্থ জমা দিতে হবে। এরপর সর্বোচ্চ তিন মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে। নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।  দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে। তবে এজন্য আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে হবে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের আহ্বান
প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের দৃঢ় আত্মবিশ্বাস আছে: মাহদী আমিন
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড 
সর্বশেষ খবর
দিনেদুপুরে গ্রিল কেটে ঢুকে নারী চিকিৎসককে হত্যা: যা বলছে পুলিশ
দিনেদুপুরে গ্রিল কেটে ঢুকে নারী চিকিৎসককে হত্যা: যা বলছে পুলিশ
রান্নাঘরে বাড়ছে দ্রব্যমূল্যের চাপ
রান্নাঘরে বাড়ছে দ্রব্যমূল্যের চাপ
নিষিদ্ধের দিনকে স্মরণ করে জামায়াত আমির বললেন, ‘ইতিহাসের বিচার চলমান’ 
নিষিদ্ধের দিনকে স্মরণ করে জামায়াত আমির বললেন, ‘ইতিহাসের বিচার চলমান’ 
উগান্ডায় নেতানিয়াহুর ভাইয়ের ভাস্কর্য উন্মোচন
উগান্ডায় নেতানিয়াহুর ভাইয়ের ভাস্কর্য উন্মোচন
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে