একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০১ আগস্ট ২০২৬, ২৩:১৭আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২৩:১৭

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (১ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে এনসিপির ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা।

এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন

আগের দিনই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দুই দফা মোবাইল ফোনে কথা বলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এর পরদিন শনিবার কথোপকথনের প্রমাণ হিসেবে একটি স্ক্রিনশটও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তিনি।

অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা

‘জীবন্ত নস্ট্রাদামুস’ হিসেবে পরিচিত অ্যাথোস সালমে দাবি করেছেন, ২০২৬ সালের জন্য করা তার ১০টি মূল ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটি ইতোমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। এবার বিশ্ববাসীকে নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আবারও সভাপতি কাজী সালাউদ্দিন

আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন তথা সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক এই সভাপতি।

প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে

দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতীয় নাগরিক প্রবীর মন্ডলের লাশ পড়ে আছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে। আইনি জটিলতা আর ভারতীয় হাইকমিশনের দায়িত্বহীনতার জন্য লাশটি স্বজনদের কাছে হস্তান্তর কিংবা এখানেই দাহ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

/এম/
সম্পর্কিত
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সর্বশেষ খবর
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?