দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৫:৫৫ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইদুর রহমান খান। রবিবার (২ আগস্ট) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে পদায়ন করা হয়। গত ৫ জানুয়ারি থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।

পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
এশিয়া কাপের দলে সাব্বির
এশিয়া কাপের দলে সাব্বির
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন