স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন  রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৫:৪২ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:০৮

নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। এসব ব্যাংকের হিসাবে ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে। 

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব আবেদন করেন। 

আবেদনে বলা হয়েছে, শামীমা আক্তার শিরিন (৫৬) তার স্বামী মো. ছলিম উদ্দিন তরফদারের (৫৭) সহায়তায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখেন। তারা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামি শামীমা আক্তার শিরিন ও মো. ছলিম উদ্দিন তরফদার অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে  সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর
সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন
পাঁচ ভান্ডারের রহস্যে মোড়া কাঞ্চনজঙ্ঘা, যার চূড়ায় ওঠেন না পর্বতারোহীরা
পাঁচ ভান্ডারের রহস্যে মোড়া কাঞ্চনজঙ্ঘা, যার চূড়ায় ওঠেন না পর্বতারোহীরা
এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন