একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ২১:২২ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১:২৭

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (৯ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ঢাকায় পৌঁছালো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট 
কারিগরি ত্রুটিতে রোমে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
র‍্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি’ করা হচ্ছে। কিন্তু শুধু নাম বদলালেই কি র‍্যাবকে ঘিরে দুই দশকে তৈরি হওয়া বিতর্ক, আস্থার সংকট ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সমাধান হবে? নাকি নতুন নামে পুরোনো বাহিনীর বড় অংশই থেকে যাবে?

 নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।

ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু
ইসরায়েলে নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় এবং শত্রুদের বিরুদ্ধে পদে পদে ট্রাম্পের নির্দেশ মেনে চলছেন বলে তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়ার পরই তিনি এই বার্তা দিলেন।

বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’

নায়ক থেকে গায়ক, ব্যবসায়ী থেকে প্রযোজক, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। এবার প্রায় ১০ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা গেল। অভিনেত্রীর এখন ৩৪ এবং যশস্বী ২৪ বছরের।

মোরসালিন-রাকিবরা ‘খেপ’ খেললে কী শাস্তি হবে?
জাতীয় দলের ফুটবলাররা বিভিন্ন সময় ‘খেপ’ ফুটবল খেলে থাকেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো