ঢাকায় পৌঁছালো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১২:৩৮ আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৩৯

কারিগরি ত্রুটিতে রোমে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় সেই ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়। পরে তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ।

এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশল টিম শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে একটি ফ্লাইটে রোমে পৌঁছায়। এরপরই উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়ন উপযোগী করেন তারা।

এদিকে দীর্ঘসময় ফ্লাইটটি গ্রাউন্ডেড ও অনেক যাত্রীকে ইতালি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাজনিত কারণে বিমানবন্দরের বাইরে হোটেলে যেতে না দিলে যাত্রীদের বিমানবন্দরেই থাকতে হয়। দীর্ঘসময় তারা বিমানবন্দরে থাকার ফলে নানা দুর্ভোগের শিকার হন। 

যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর ত্রুটির কথা জানিয়ে প্রায় ৮ ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করানো হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে জানান যাত্রীরা।

বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা যায়নি। যাত্রীদের আরও অভিযোগ, দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে। লাগেজে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন থাকায় অনেক যাত্রী সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ
ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি ভাই’
সর্বশেষ খবর
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’