বিকল্প ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরলেন ১২৭ যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১১:৫১আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:৫৫

দীর্ঘ প্রায় সাত ঘণ্টা পর নেপাল থেকে ফিরেছেন ১২৭ জন যাত্রী। সোমবার রাত ১২টার পর তারা ঢাকায় ফেরেন। যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়। এতে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরতে প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ১২৭ যাত্রীকে। পরে বিকল্প উড়োজাহাজে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। 

জানা যায়, রবিবার বিকেলে ঢাকার উদ্দেশে উড্ডয়নের আগে ফ্লাইটটিতে ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর বিকল্প উড়োজাহাজে করে সোমবার রাত ১২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। রবিবার বিকেল ৪টায় কাঠমাণ্ড থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর এতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ত্রুটি মেরামত করতে কত সময় লাগবে, তখন তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। অন্য যাত্রীদেরও নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানান তিনি।

এদিকে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।

পরে ওই বিকল্প উড়োজাহাজে করে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। রাত ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

/আইএএম/
সম্পর্কিত
এবার কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, যাত্রীরা আসছেন অন্য ফ্লাইটে
তদন্তের মুখোমুখি হতে নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা
ভারতের ভূখণ্ড দাবি নেপালের, কিন্তু কোথায় ২১০ বছরের চুক্তির মূল কপি?
সর্বশেষ খবর
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ
সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন রয়েছে: মাহদী আমিন
সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন রয়েছে: মাহদী আমিন
তেলের দাম না বাড়িয়ে সরকার সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছিল: মাহদী আমিন
তেলের দাম না বাড়িয়ে সরকার সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছিল: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ