স্কাউটসে ২৩ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:০০

বাংলাদেশ স্কাউটসে রাজস্ব খাতভুক্ত ৯ম গ্রেডের দুই ক্যাটাগরির পদে মোট ২৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব জেলার যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদে ২২ জন এবং সহকারী প্রোগ্রামার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদই ৯ম গ্রেডের এবং বেতনস্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

আবেদনের সময়সূচি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করতে হবে: erecruitment.bcc.gov.bd এই ঠিকানায়

সহকারী পরিচালক পদে নেবে ২২ জন। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা এবং সহকারী প্রোগ্রামার পদ নেবে একজন। বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা

সহকারী পরিচালক: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এ পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।

সহকারী প্রোগ্রামার: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান (CSE) বা ICT-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া স্ট্রাকচার প্রগ্রামিং বা অবজেক্ট ওরিয়েনটেড প্রগ্রমিং ল্যাংগুয়েজ-এ প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই সার্টিফিকেটধারী ও স্কাউটিং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী, বয়স নির্ধারণ করা হবে। কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

উভয় পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং সার্ভিস চার্জ ১৫ টাকা। অর্থাৎ সার্ভিস চার্জসহ মোট ৫১৫ টাকা জমা দিতে হবে।

ই-রিক্রুটমেন্ট পোর্টালের পেমেন্ট অপশনের মাধ্যমে বিকাশ, রকেট বা নগদের সাহায্যে এ ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ না করলে আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে না।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

বাংলাদেশ স্কাউটসের এ নিয়োগে বাংলাদেশের সকল জেলার যোগ্য নাগরিকরা আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ শর্ত

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় ছাড়পত্র বা এনওসি প্রদর্শন করতে হবে।

অনলাইন আবেদন ফরমে দেওয়া তথ্যের ভিত্তিতেই নিয়োগ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে।

কীভাবে আবেদন করবেন

প্রথমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-রিক্রুটমেন্ট পোর্টালে প্রবেশ করে বাংলাদেশ স্কাউটসের নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করতে হবে। এরপর পছন্দের পদ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করে ফরম Submit করতে হবে। এরপর Applicant’s Copy সংরক্ষণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।

নিয়োগ পরীক্ষা

নিয়োগের পরবর্তী ধাপে লিখিত/MCQ এবং মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের সাধারণ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পরীক্ষার চূড়ান্ত পদ্ধতি ও মানবণ্টন বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হবে।

এক নজরে

প্রতিষ্ঠান: বাংলাদেশ স্কাউটস
পদ: ২টি
শূন্যপদ: ২৩টি
পদ: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার
গ্রেড: ৯ম
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
বয়স: ১৮–৩২ বছর
জেলা: সকল জেলা
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
আবেদন ফি: ৫১৫ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন

বাংলাদেশ স্কাউটসের এ নিয়োগে আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

পেজ-১

পেজ-২

/আইএএম/
সম্পর্কিত
বাজার বুঝে ব্যবসার সিদ্ধান্ত, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হতে পারেন আপনিও
বিইউপিতে ৬৭ পদে নিয়োগ
ঘরে বসেই ব্যবসা করতে চান? শুরুতে যেসব বিষয় জানা দরকার
সর্বশেষ খবর
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
রাষ্ট্রপতি নির্বাচন: সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি 
রাষ্ট্রপতি নির্বাচন: সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি 
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
বাজার বুঝে ব্যবসার সিদ্ধান্ত, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হতে পারেন আপনিও
বাজার বুঝে ব্যবসার সিদ্ধান্ত, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হতে পারেন আপনিও
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে