ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ আগস্ট ২০২৬, ২৩:৫৬আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২৩:৫৬

রাশিয়ান হাউস ঢাকায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাশিয়া পতাকা দিবস। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিক, রাশিয়ান সরকারি স্কলারশিপ বিজয়ী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাশিয়ার পতাকার ইতিহাস, দেশটির অন্যতম প্রধান জাতীয় প্রতীক হিসেবে এর তাৎপর্য ও বিবর্তন নিয়ে বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে নিয়ে লেখা কয়েকটি রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে ছিল ‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ ও ‘অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ’।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা ‘শিরোকায়া স্ত্রানু মায়া রাদনায়া’, ‘কাতিউশা’, ‘কালিনকা’ ও ‘মাতুশকা’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় রুশ গান পরিবেশন করেন।

/এসও/এম/    
সম্পর্কিত
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
ইউক্রেনকে ড্রোন দিলে ফল হবে ভয়াবহ: যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি 
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি