একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ২০:৫০ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২০:৫০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২৬ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

রাত-দিনের তফাত নেই, ঢাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছেই না
রাজধানীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছেই না। রাতের আঁধারের পাশাপাশি এখন দিনদুপুরেও ব্যস্ত সড়কে অস্ত্র নিয়ে নেমে পড়ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
রাজশাহী মহানগরীর যানজট নিরসনে চারটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি কোনোটি।

তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় বিদ্যুৎ উৎস কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এই আলোর বাতিঘরের ঠিক কাছেই রয়ে গেছে এক আঁধার মানবেতর জনপদ।  

মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক অবরোধ ব্যর্থ হবে বলে দাবি করলেও দেশে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে ইরান সরকার।

‘বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?
জে-১০সিই-এর কাছাকাছি ভারত ও যুক্তরাষ্ট্রের আরও দুটি যুদ্ধবিমান থাকলেও বাংলাদেশ কেন এটিই কিনছে এ নিয়ে চলছে আলোচনা। একই ক্যাটাগরির আমেরিকান এফ-১৬ এবং ভারতীয় তেজাসের তুলনায় চীনের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি ঠিক কোন জায়গায় এগিয়ে রয়েছে, তা নিয়ে চলছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।

বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
টেস্ট র‌্যাঙ্কিংয়ে এবার দীর্ঘদিনের রাজত্বের ইতি ঘটেছে। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে জসপ্রীত বুমরাকে সরিয়ে প্রথমবারের মতো এক নম্বর জায়গাটি দখল করলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সেরই স্বীকৃতি পেয়েছেন তিনি। 

তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর আবারও ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন। বুধবার (২৬ আগস্ট) ‘মহানগর’ ওয়েব সিরিজের এই নির্মাতার জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু