মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ আগস্ট ২০২৬, ১৫:১৫ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৫:১৫

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে পৃথকভাবে অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। 

কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দেশমাতৃকার সেবার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোর অব মিলিটারি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” 

সম্মেলনে তিনি কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আন্তর্জাতিক অঙ্গনে কোরের সদস্যদের ভূমিকার প্রশংসা করে তাদের অভিনন্দনও জানান সেনাবাহিনী প্রধান। 

পরে সাভারের রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোতে অনুষ্ঠিত আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। 

সেখানে তিনি বলেন, “দেশের সেবায় আরভিঅ্যান্ড কোরেরও গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ কোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।” 

আরভিঅ্যান্ডএফ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। একই সঙ্গে কোরের আওতাধীন ফার্মগুলোর উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দুই সম্মেলনে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট; আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; আরভিঅ্যান্ডএফ কোরের কর্নেল কমান্ড্যান্ট ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট; ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ কাজ করছে ১৯ ইউনিট
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত