একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২১:২৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১:২৫

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে, বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে
কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক বাংলাদেশ এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারছে না। দেশের পোশাক রফতানির প্রায় তিন-চতুর্থাংশ এখনও তুলানির্ভর।

ভবদহের জলাবদ্ধতা: হাজার কোটি টাকা খরচের পরও কেন মেলেনি সুফল?
বৃষ্টি হলেই চারদিকে থইথই পানি। বাড়ির উঠান, ঘর, গোয়ালঘর, রান্নাঘর—সবই পানির দখলে চলে যায়। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও পানির তোড়ে ভেঙে পড়ার উপক্রম হয়। 

আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
১২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের পর আজ রাতে ঘটতে যাচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। গভীর এই চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং পশ্চিম ইউরোপ থেকে দেখা যাবে। স্থানীয় দিবালোক সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুম্ভ রাশির অঞ্চলে চাঁদ উঠবে।

নেপাল-তিব্বতের বন্যার নেপথ্যে হিমবাহ ধস, কতটা বিরল?
নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে হিমবাহ গলিত হ্রদ বিস্ফোরণজনিত আকস্মিক ও বিরল বন্যায় ৮০০ জন বিদেশী পর্যটকসহ ১,৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বৃহস্পতিবার থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ডাক পাওয়া ২৮ ফুটবলারের মধ্যে ২৭ জন এদিন টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন।

হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
অভিনয়ের পাশাপাশি আবারও গানে প্রশংসা কুড়িয়েছেন হিমি। গেয়েছেন জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোডশেডিংয়ে আর কত ভুগতে হবে?
লোডশেডিংয়ে আর কত ভুগতে হবে?
রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত
রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা
পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন