বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ২১:৪৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৫

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।  

এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০(১) অনুযায়ী, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন